অসাম্প্রদায়িক চেতনায় সোনারবাংলায় রূপান্তরিত হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

অসাম্প্রদায়িক চেতনায় সোনারবাংলায় রূপান্তরিত হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে


পাখি আক্তার:বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো.শাহে আলম বলেছেন,দুর্গতিনাশীনি দুর্গা যেমন অসুরকে বদ করে জগতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন ঠিক তেমনী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অশুভ শক্তিকে রুখে দিয়ে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল চেতনায় উন্নত সমৃদ্ধ স্বপ্নের সোনারবাংলা বির্নিমানের পথে এগিয়ে যাচ্ছেন।

রোববার সকাল থেকে গভীর রাত পর্যন্ত বানারীপাড়ার বিশারকান্দি,ইলুহার,বাইশারী ও সদর ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন পুজা মন্ডপ ও মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,ওসি খলিলুর রহমান,উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, ইউপি চেয়ারম্যান আ.জলিল ঘরামী,শহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম শান্ত,সাবেক চেয়ারম্যান ওমর ফারুক,আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক,প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সম্পাদক সুজন মোল্লা,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক জাহিদ হোসেন,পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল প্রমুখ।

Top