বরিশালে কোনো গ্যাং কালচার গড়ে উঠতে দেওয়া হবে না। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে কোনো গ্যাং কালচার গড়ে উঠতে দেওয়া হবে না।


রফিকুল ইসলাম:বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো.শাহাবুদ্দিন খান বলেছেন,বরিশালে কোনো গ্যাং কালচার গড়ে উঠতে দেওয়া হবে না।আমরা আগেই বলেছি, কাউকে নয়ন বন্ড হতে দেবো না। আর নয়ন বন্ড যেন কেউ হতে না পারে সেজন্য পরিবারকে আগে সচেতন হতে হবে। অভিভাবককে খেয়াল রাখতে হবে সন্তান কী করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে।শনিবার (৫ অক্টোবর) দুপুরে নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, যৌতুক ও ইভটিজিং বিরোধী কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পুঁথিগত শিক্ষার বাহিরেও সন্তানের ভেতর দেশপ্রেম তৈরি হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানাতে হবে। দিতে হবে নৈতিকতার শিক্ষা, যেন সে শিক্ষিত হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হতে পারে।আমরা চাই একটি আস্থাবান পুলিশি ব্যবস্থা গড়ে তুলেতে। তাই আমরা সেবার মান উন্নয়নে কাজ করছি। কমিউনিটি পুলিশিং ফোরামকে শক্তিশালী করেছি। প্রতি তিনমাসে প্রতিটি বিদ্যালয়ে অভিভাবক, ম্যানেজিং কমিটি, শিক্ষক সর্বোপরি শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলছি। থানাগুলোতে প্রতিমাসে নির্ধারিত তারিখে ওপেন হাউস ডে করছি।তিনি আরও বলেন, আমরা মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। অপরাধী যদি পুলিশ বাহিনীরও হয়, তবে তাকেও ছাড় দেওয়া হবে না। মনে রাখতে হবে মাদক একটা অভিশাপ। এটা সমাজ থেকে দূর করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. খায়রুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আব্বাস উদ্দিন প্রমুখ।সভা শেষে টার্মিনাল এলাকায় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, যৌতুক ও ইভটিজিংসহ যে কোনো অপরাধ প্রতিরোধে অভিযোগ বক্স স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।এসময় তিনি বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, মোবাইল ফোন, ই-মেইলের মাধ্যমেও অভিযোগ জানানো যাবে। আর পরিচয় গোপন রেখেও অভিযোগ বক্সে তথ্য দেওয়া যাবে।

Top