একটি শিক্ষিত জাতি উপহার দিতে হলে সকলকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

একটি শিক্ষিত জাতি উপহার দিতে হলে সকলকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।


পাখি আক্তার:রিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম বলেছেন,শিক্ষিত সন্তান গড়ে তোলাই হচ্ছে বড় সম্পদ।প্রতিটি পরিবারের দায়িত্ব হচ্ছে তার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা, তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।একটি শিক্ষিত জাতি উপহার দিতে হলে সকলকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।শনিবার বিকেলে উজিরপুরের ভবানীপুর হাজী ইব্রাহীম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে করনীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম এ কথা বলেন।

আলোচনা সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান কামালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল আলম রুবেল এর সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে আরো বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহাদাত হোসেন, প্রভাষক অলিউর রহমান লিংকন। উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালিস মাহমুদ শাওন, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সুমন প্রমূখ।

এ সময় প্রধান অতিথি আরো বলেন,এই বিদ্যালয়টি লেখাপড়ার দিক দিয়ে সুমান অর্জন করায় বিদ্যালয় কর্তৃপক্ষসহ শিক্ষার্থী-অভিভাবকদের ভূয়সী প্রশংসা করেন এবং বিদ্যালয়ে দুটি নতুন ভবন দেয়ার ঘোষনা দেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Top