শাশার বাগআঁচড়া ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১ - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

শাশার বাগআঁচড়া ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:শার্শার বাগআঁচড়ার ময়ুরী সিনেমা হলের সামনে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রাব্বী (২০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।শনিবার সকালে নাভারণ-সাতক্ষীরা মহসড়কের এ দুর্ঘটনা ঘটে।নিহত রাব্বী শার্শা থানাধীন রাড়িপুকুর গ্রামের রফিকুলের ছেলে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু মিয়া জানান,সকালে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া ময়ুরী সিনেমা হলের সামনে যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী রাব্বী নিহত হয়।খবর পেয়ে নাভারণ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Top