আবুল হাসনাত আব্দুল্লাহর রোগমুক্তি কামনায়দোয়া অনুষ্ঠিত - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

আবুল হাসনাত আব্দুল্লাহর রোগমুক্তি কামনায়দোয়া অনুষ্ঠিত


রফিকুল ইসলাম:পার্বত্য শান্তিচুক্তির প্রনেতা বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহর রোগমুক্তি কামনায় উজিরপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টায় আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, আঃ হাকিম সেরনিয়াবাত, যুগ্ম সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক রইসুল ইসলাম রিয়ন, প্রচার সম্পাদক খবির উদ্দিন, সদস্য তাপস কুমার রায়, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামাল হোসেন সবুজ, শ্রমিকলীগ আহবায়ক আনোয়ার হোসেন খান, যুগ্ম আহবায়ক শিপন মোল্লা, ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুজ্জামান নয়ন, পৌর শ্রমিকলীগ সভাপতি শাহে আলম সিকদার, আওয়ামীলীগ নেতা পরিমল বাইন অনু, বরুন কুমার মিত্র, সাবেক ইউপি চেয়ারম্যান কালাম সরদার প্রমূখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা নুরুল হক আজাহারী।

উল্লেখ্য পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি অসুস্থ্যতা জনিত কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। দোয়া অনুষ্ঠানে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Top