বরিশালে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

বরিশালে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।


আলোকিত বার্তা:র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।শনিবার(৫ অক্টোবর)বেলা সাড়ে ১১টায় দিবস উপলক্ষে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব চত্বর থেকে শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন আঞ্চলিক শাখার আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল।

সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতি(কামরুজ্জামান)গ্রুপের আঞ্চলিক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি আঞ্চলিক কমিটির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক গৌরাঙ্গা চন্দ্র কুন্ডু, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ আ ক ম মিজানুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

Top