প্রথমবারের মতো শুরু হচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্ট বরিশালের মাঠে - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

প্রথমবারের মতো শুরু হচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্ট বরিশালের মাঠে


পাখি আক্তার:বরিশালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু হবে ২৬ অক্টোবর। চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। ৪দিনের টেস্টে অংশ নেবে শ্রীলংকা বনাম বাংলাদেশ অনুর্ধ-১৯দল। বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে চলছে প্রস্তুতিপর্ব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর হোসেন আলো জানান, আইসিসি’র পুরো সহায়তায় এ খেলা বরিশাল স্টেডিয়ামে ২৬ অক্টোবর শুরু হলেও বাংলাদেশ ও শ্রীলংকা দল আসবে ২৩ অক্টোবর।তিনদিন তারা অনুশীলন করবে। রাত-দিন স্টেডিয়াম সংস্কারের কাজ অব্যাহত রয়েছে। খেলোয়াড়দের থাকার জন্য হোটেল গ্র্যান্ডপার্ক নির্ধারণ করা হয়েছে।

তিনি আরো জানান,বিসিসির উদ্যোগে বরিশাল স্টেডিয়ামে ১০টি এসি বসানো হবে। কার্পেট দিয়ে সাজানো হবে ড্রেসিং রুম। ডাইনিংয়ের কক্ষে ৬০টি উন্নতমানের চেয়ার বসানো হবে। আন্তর্জাতিক খেলায় যেসব সুযোগ সুবিধা খেলোয়াড়দের দেয়া হয় এখানে তার সবকিছু থাকবে। ৩০ অক্টোবর এ দল দুটি খুলনায় যাবে। সেখানের স্টেডিয়ামেও খেলা হবে।

অনুর্ধ-১৯ বাংলাদেশের দলটি চলতি বছর এশিয়ান ক্রিকেট কাপে রানার্সআপ হয় এবং চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল।খেলায় বাংলাদেশের অগ্রগতির কারনেই শ্রীলংকার সাথে খেলাটি বরিশাল ও খুলনায় অনুষ্ঠিত হওয়ার সুযোগ পায়।বরিশালে বাংলাদেশ-শ্রীলংকার খেলার খবর জানতে পেরে বরিশালের ক্রীড়াঙ্গনে আনন্দের বন্যা বইছে।

আর এজন্য বিসিসির পরিচালক আলমগীর হোসেন আলোর বিশেষ উদ্যোগের কারনেই বরিশাল স্টেডিয়ামে খেলাটি গড়াতে যাচ্ছে বলে এখানের ক্রিকেট খেলোয়াড়দের মন্তব্যে প্রকাশ করা হচ্ছে। বরিশাল স্টেডিয়ামে টেষ্ট ম্যাচটি দেখতে কোনো টিকেটের প্রয়োজন হবেনা বলেও জানানো হয়েছে।

Top