বরিশালে পরকীয়া প্রেমের কারণে র‌্যাবের কনস্টেবল স্বামীর হাতে পাশবিক নির্যাতনের শিকার - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

বরিশালে পরকীয়া প্রেমের কারণে র‌্যাবের কনস্টেবল স্বামীর হাতে পাশবিক নির্যাতনের শিকার


পাখি আক্তার:বরিশালে পরকীয়া প্রেমের কারণে র‌্যাবের কনস্টেবল স্বামীর হাতে পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন সুবর্না আক্তার (২৫) নামের একজন গৃহবধূ। পাষন্ড স্বামী তার পীঠ ও হাত থেকে কোমর পর্যন্ত এলোপাথারী মারধর করে গুরুতর আহত করে। পরে আহত ওই গৃহবধূ নিজেই বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়(শেবাচিম) হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি সুস্থ্য আছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)-৮ সদর দপ্তরে কর্মরত কনস্টবল মাইদুল ইসলামের স্ত্রী নির্যাতিতা সুবর্না আক্তার। রংপুর পীরগঞ্জ উপজেলার কুমড়াগাড়ী গ্রামের মাইদুল ইসলামের সঙ্গে ৭ বছর আগে সুবর্নার বিয়ে হয়। তারা নিঃসন্তান দম্পতি। গৃহবধূ সুবর্না মধ্যবৃত্ত পরিবারের সন্তান। বিয়ের পর থেকেই তাদের সংসার ভাল চলছিল। কিন্তু মাইদুল সম্প্রতি পরকীয়া প্রেমে আসক্ত হয়ে তার স্ত্রী সুবর্নাকে নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ মাইদুলকে পরকীয়া প্রেমিকার কাছ থেকে সরে আসতে অনুরোধ করেন সুবর্না।এ নিয়ে বেশ কিছুদিন ধরে ঝগড়া হয়। এর জের ধরেই বুধবার(২ অক্টোবর) বিকেলে নিজেদের বসবাসরত কোয়াটারে মাইদুল সুবর্নাকে বেধম মারধর করে।

হাসপাতালে আহত অবস্থায় গৃহবধূ সুবর্না আক্তার এ প্রতিবেদককে বলেন,মাইদুল সম্প্রতি পরকীয়া প্রেমে আসক্ত হয়ে আমার ওপর নির্যাতন করে আসছিলেন।সর্বশেষ স্বামী মাইদুলকে পরকীয়া প্রেমিকার কাছ থেকে সরে আসতে অনুরোধ করলে আমাকে মারধর করে। সুবর্না বলেন সুস্থ্য হয়ে আমি র‌্যাব পরিচালকের কাছে স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করব’। তবে এ ঘটনায় গৃহবধূর স্বামী মাইদুলের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এদিকে বিষয়টি নিয়ে বরিশাল র‌্যাব সদর দপ্তরের পরিচালক আতিকা ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,“আমি এখন ছুটিতে রয়েছি”।অন্যদিকে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি’।

Top