বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির(ববিসাস) এগার সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির(ববিসাস) এগার সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।


আলোকিত বার্তা:বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির(ববিসাস) এগার সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।কমিটিতে দৈনিক দেশ রূপান্তর -এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শফিকুল ইসলাম সভাপতি ও দ্যা পোষ্টম্যান -এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক লালন হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৩রা সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়েের ছাত্র-শিক্ষক কেন্দ্রের দ্বিতীয় তলায় গোপন ব্যালটের মাধ্যমে ভোটাভুটি হয়।

এগার সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে দৈনিক অধিকার-এর সুমাইয়া আক্তার তারিন,যুগ্ম সম্পাদক পদে দৈনিক আজকের বার্তা এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওবায়দুর রহমান,কোষাধ্যক্ষ পদে দ্যা ডেইলি ক্যাম্পাস-এর সোহেল রানা,দপ্তর সম্পাদক পদে বরিশাল বার্তার সাব্বির আহমেদ,কার্যনির্বাহী সদস্য পদে দ্যা নিউ ন্যাশন পত্রিকার আরিফ হোসেন,দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার ইমরুল কায়েস,দ্যা বাংলাদেশ টুডে -এর ফারিয়া জাহান এবং দক্ষিণের সময় এর কাজী হাফিজুর রহমান।নতুন কমিটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় তিনি বলেন, ‘সাংবাদিক সমিতির যাত্রা শুভ হোক, তোমাদের পথচলা সৎ ও নির্ভুল হোক। লেখনির মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হোক এবং তোমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করবে।’ এসময় তিনি সাংবাদিক সমিতির নব-নির্বাচিত সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Top