উত্তরপত্র জালিয়াতির ঘটনায় আরও এক অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

উত্তরপত্র জালিয়াতির ঘটনায় আরও এক অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


পাখি আক্তার:বরিশাল শিক্ষা বোর্ডে ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তরপত্র জালিয়াতির ঘটনায় আরও এক অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিষয়টি জানান বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস।জানা যায়, বরখাস্ত হওয়া বোর্ডের পরীক্ষা শাখার অফিস সহকারীর নাম মনিরুল ইসলাম। তাকে বুধবার (২ অক্টোবর) সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।উত্তরপত্র জালিয়াতির ঘটনায় গত ৮ আগস্ট পরীক্ষা শাখার আরেক সহকারী গোবিন্দ পালকে বরখাস্ত করা হয়েছিল।

বোর্ড চেয়ারম্যান জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মনিরুলকে বরখাস্ত করা হয়েছে।এর আগে ১৭ জুলাই এইচএসসির ফল প্রকাশের সময় উত্তরপত্র জালিয়াতির অভিযোগে ১৮ শিক্ষার্থীর ফল স্থগিত রাখা হয়। তাদের বিরুদ্ধে উচ্চতর গণিত প্রথম পত্রের উত্তরপত্র জালিয়াতির অভিযোগ পাওয়া যায়। খাতা দেখার জন্য প্রধান পরীক্ষকের তৈরি উত্তরপত্রের সঙ্গে ১৮ পরীক্ষার্থীর উত্তরপত্র হুবহু মিলে যায়।

বিষয়টি খতিয়ে দেখতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালককে প্রধান করে তদন্ত কমিটি করা হয়। তাদের প্রতিবেদনের ভিত্তিতে ১৮ পরীক্ষার্থীকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।এ ঘটনায় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আনোয়ারুল আজিমের করা মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ দেখছে।

Top