সৌদি আরবে ধরপাকড়ের শিকার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ১৩০ জন কর্মী দেশে ফিরেছেন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নতুন লঘুচাপের আভাস,সারা দেশে বৃষ্টির সম্ভাবনা বিদ্যুৎ উৎপাদনে স্বস্তির বার্তা ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে বিএনপির অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্বে সাত মাসেই সরকার লেজেগোবরে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য বেড়ে সাড়ে চার লাখ কোটি টাকা সড়কে রক্তের স্রোত থামবে কবে ? ফিটনেসবিহীন গাড়ি-অসুস্থ চালক আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? প্রতিদিন ঝরছে ২২ প্রাণ বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা ... বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত

সৌদি আরবে ধরপাকড়ের শিকার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ১৩০ জন কর্মী দেশে ফিরেছেন।


আলোকিত বার্তা:সৌদি আরবে ধরপাকড়ের শিকার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ১৩০ জন কর্মী দেশে ফিরেছেন।বৃহস্পতিবার(৩ অক্টোবর)রাত ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্স একটি বিমানে দেশে ফেরেন তারা।নাটোরের রবিউল করিম,বাগেরহাটের মেহেদি হাসানসহ সৌদি আরব থেকে ফেরত আসা কর্মীদের অভিযোগ, দেশটিতে বেশ কিছুদিন ধরে ধরপাকড়ের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা।সেই অভিযানে বাদ যাচ্ছে না বৈধ আকামা থাকা কর্মীরাও।

তারা জানান,তারা কর্মস্থল থেকে রুমে ফেরার পথে পুলিশ গ্রেফতার করে।সে সময় নিয়োগকর্তাকে ফোন করা হলেও তারা দায়িত্ব নিচ্ছেন না।বরং আকামা থাকা সত্ত্বেও কর্মীদের ডির্পোটেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে।আবার দীর্ঘদিন অবৈধভাবে থাকার কারণেও অনেককে আটক করে ফেরত পাঠানো হচ্ছে।চলতি বছর সৌদি আরব থেকে অন্তত ১১ থেকে ১২ হাজার কর্মী দেশে ফিরেছেন।চলতি বছরের নয় মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫ হাজার বাংলাদেশী কর্মী ফেরত এসেছেন। এর মধ্যে অর্ধেকই এসেছেন সৌদি আরব থেকে।সংশ্লিষ্টরা বলছেন,গন্তব্য দেশগুলোতে আইনি কঠোরতা এবং শ্রমিকদের অনিবন্ধিত হয়ে পড়ার কারণেই তাদের ধরে দেশে ফেরত পাঠানো হচ্ছে।

Top