নতুন এ ব্রিজ উন্মুক্ত ও ঝুঁকিপূর্ণ পুরাতন ব্রিজ বন্ধ করে দেন। - Alokitobarta
আজ : বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

নতুন এ ব্রিজ উন্মুক্ত ও ঝুঁকিপূর্ণ পুরাতন ব্রিজ বন্ধ করে দেন।


পাখি আক্তার:বানারীপাড়া-বরিশাল সড়কের পুরাতন ঝুঁকিপূর্ণ রায়েরহাট ব্রিজ ভেঙ্গে পড়ে দূর্ঘটনার আশঙ্কায় জনস্বার্থে নির্মিতব্য নতুন ব্রিজ অনানুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম যান চলাচলের জন্য নতুন এ ব্রিজ উন্মুক্ত ও ঝুঁকিপূর্ণ পুরাতন ব্রিজ বন্ধ করে দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, ওসি খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ডা.খোরশেদ আলম সেলিম ও শামসুল আলম মল্লিক,সাবেক ইউপি চেয়ারম্যান মামুন-উর-রশিদ স্বপন,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সম্পাদক সুজন মোল্লা, পৌর ছাত্রলীগের সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।

Top