৩ শত পিচ ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

৩ শত পিচ ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক


মো.মুরাদ হোসেন:বরিশালের হিজলা ৩ শত পিচ ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।রবিবার(২৯ সেপ্টেম্বর)উপজেলার দুর্গারপুর ভাই ভাই ষ্টানের সামনে থেকে তাদের আটক করা হয়েছে।আটককৃতরা হলো- খুন্না গবিন্দপুর গ্রামের মনির হোসেন মিয়ার ছেলে মো:রাসেল ওরফে জনি মিয়া(২৬),মুলাদীর তের চর গ্রামের মৃত সামসুল মোল্লার ছেলে মো:ফেরদৌস মোল্লা(২৬)ও আন্দারমানি ৩নং ওয়ার্ডের আবদুল মালেক খানের ছেলে মো: সুমন খান (২০)।

পুলিশ জানায়,রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় হিজলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার এর নেতৃত্বে এসআই ফারুক হোসেন খান,এএসআই নাসির মিয়া সহ একটি পুলিশ টিম তাদের দুর্গারপুর ভাই ভাই ষ্টানের সামনে থেকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৩শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

হিজলা থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার বলেন,আমরা অভিযান চালিয়ে ৩শত পিচ ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

Top