প্রতি আসনের বিপরীত লড়বে ৩৫ জন শিক্ষার্থী - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

প্রতি আসনের বিপরীত লড়বে ৩৫ জন শিক্ষার্থী


মো.রফিকুল ইসলাম:বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীত লড়বে ৩৫ জন শিক্ষার্থী ।এবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটে ৪৯ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছে বলে জানিয়েছেন ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক (ভর্তি পরীক্ষা ২০১৯-২০) ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল।

তিনি জানান,বিগত বছরগুলোর তুলনায় এ বছর রেকর্ড সংখ্যক আবেদন পড়েছে। এ বছর মোট আবেদন করেছেন ৪৯ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী।‘ক’ ইউনিট(বিজ্ঞান অনুষদে)আবেদন করেছেন ২০ হাজার ৫৬৭ জন শিক্ষার্থী। ‘খ’ ইউনিটে ১০ হাজার ১০৬ এবং ‘গ’ ইউনিটে ৬ হাজার ১২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর পাশাপাশি বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করেছেন ১৩ হাজার ২৭১ জন শিক্ষার্থী।‘ক’ ইউনিটে আসন সংখ্যা সর্বমোট ৫৮০টি, ‘খ’ ইউনিটে আসন সংখ্যা সর্বমোট ৫৬০টি ও ‘গ’ ইউনিটে সর্বমোট আসন সংখ্যা ৩০০টি। সর্বমোট তিনটি ইউনিটে ১৪৪০ জন শিক্ষার্থী এবার ভর্তি হতে পারবেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত পহেলা সেপ্টেম্বর থেকে শুরু করে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আবেদন করার শেষ সময় ছিল। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১লা অক্টোবর থেকে প্রবেশপত্র উত্তোলন করতে পারবেন।বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ অক্টোবর। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন www.admission.eis.bu.ac.bd এই ওয়েবসাইটে।

Top