টিসিবি আগামী পাঁচদিন নগরে তিন ধরনের পণ্য বিক্রি করবে সংস্থাটি। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

টিসিবি আগামী পাঁচদিন নগরে তিন ধরনের পণ্য বিক্রি করবে সংস্থাটি।


পাখি আক্তার:শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল নগরে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ(টিসিবি)।আগামী পাঁচদিন নগরে তিন ধরনের পণ্য বিক্রি করবে সংস্থাটি।সোমবার(৩০ সেপ্টেম্বর)সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

বরিশাল টিসিবির প্রধান মো.আনিছুর রহমান বাংলানিউজকে জানান,দুর্গাপূজা উপলক্ষে সরকার পাঁচ দিনের জন্য মাঠ পর্যায়ে টিসিবি কার্যক্রম শুরু করেছে। সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমের আওতায় নগরের চারটি পয়েন্টে চারজন ডিলার ট্রাক সেল(ট্রাকে পণ্য বিক্রি)করবে।পাঁচদিনে একজন ডিলার সর্বোচ্চ ৫০০ কেজি চিনি,৪০০ কেজি ডাল ও ৪০০ লিটার করে সয়াবিন তেল উত্তোলন এবং বিক্রি করতে পারবেন। তিনি জানান,প্রতিকেজি চিনি সর্বোচ্চ ৫০ টাকা, ডাল ৫০ টাকা এবং বোতল জাত প্রতি লিটার সয়াবিন তেল ৮৫ টাকা করে বিক্রি করবে ডিলাররা।

Top