মানসিক প্রতিবন্ধী অজ্ঞাতনামা এক পথচারী নারী(৫৫)নিহত - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মানসিক প্রতিবন্ধী অজ্ঞাতনামা এক পথচারী নারী(৫৫)নিহত


পাখি আক্তার:বরিশাল-বানারীপাড়া সড়কে যাত্রীবাহী থ্রি-হুইলারের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী অজ্ঞাতনামা এক পথচারী নারী(৫৫)নিহত হয়েছেন।শনিবার(২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের মলংঙ্গা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান,বরিশাল থেকে যাত্রী নিয়ে একটি থ্রি হুইলার (মাহেন্দ্র আলফা) বানারীপাড়ার দিকে যাচ্ছিল।মাহেন্দ্রটি মলংঙ্গা এলাকা অতিক্রম কালে অজ্ঞাত পরিচয়ের এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধাক্কা দেয়।এসময় মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।এতে পথচারী ওই নারীসহ মাহেন্দ্রর কয়েকজন যাত্রী আহত হয়।

ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.খলিলুর রহমান জানান,অজ্ঞাত ওই নারীর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top