৩ দিন পরেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

৩ দিন পরেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব


পাখি আক্তার:৩ দিন পরেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গপূজার আনুষ্ঠানিকতা।এ উপলক্ষে মন্ডপগুলো চলছে শেষ সময়ের প্রস্তুতি। সারাদেশের মতো বরিশালজুড়েও চলছে দুর্গোৎসবের আয়োজন।প্রতিমা নির্মাণের পাশাপাশি এ মুহূর্তে চলছে মন্ডপ ও মন্দির ঘিরে সাজসজ্জার কাজ।

পঞ্জিকা মতে গতকাল মহালয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মর্ত্যলোকে দেবীর আগমনী বার্তা বেজে উঠেছে। আগামী ৩ অক্টোবর দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আগামী ৪ অক্টোবর ষষ্ঠী পূজা, ৫ অক্টোবর সপ্তমী পূজা, ৬ অক্টোবর মহাষ্টমী পূজা, ৭ অক্টোবর মাহনবমী পূজা ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে ৮ অক্টোবর শেষ হবে শারদীয় দুর্গাপূজা। এদিকে বরিশাল নগরীর বেশ কয়েকটি পূজামন্ডপ ঘুরে ব্যস্ততার চিত্র লক্ষ্য করা গেছে। এসব মন্ডপের বেশির ভাগেরই মাটির কাজ শেষে চলছে রংয়ের কাজ। তবে বড় বড় ম-পগুলো ঘুরে দেখা গেছে, প্রতিযোগিতামূলক বড় তোরণ নির্মাণসহ সাজসজ্জার কাজ এগিয়ে নিয়ে যেতে।বরিশালের সর্ববৃহৎ পূজামন্ডপ শ্রী শ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর দে বলেন, পূজার আয়োজনে কোনো কমতি রাখতে চাচ্ছেন না। তাই বিগত দিনের থেকে এবারে একটু ব্যতিক্রম আয়োজন করতে যাচ্ছেন তারা। আলোকসজ্জা ও তোরণ নির্মাণে আসছে পরিবর্তন।

কমিটির সাধারণ সম্পাদক লিমন কৃষ্ণ সাহা কানু বলেন,প্রতিবারের মতো এবারও আমরা বরিশালের সব থেকে বড় তোরণ নির্মাণ করছি। প্রতিমা তৈরিতেও নতুন নকশা আনা হয়েছে।আশা করছি, দুর্গাপূজায় আমাদের এ বৃহৎ পূজামন্ডপে কোনো কিছুরই ঘাটতি থাকবে না। এদিকে নগরীর পাষাণময়ী কালীমাতার মন্দিরে এবারও পুকুরের মধ্যে মন্ডপ তৈরি করা হয়েছে।

এখানে সাজসজ্জায় প্রতিবারের মতো থাকছে ভিন্নতা। দুর্গাপূজার সার্বিক প্রস্তুতির বিষয়ে বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু বলেন, এবার আমাদের সার্বিক পরিস্থিতি ভালো। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। কয়েকদিন পরেই শহর উৎসবের আলোকসজ্জায় মুখরিত হয়ে উঠবে। এদিকে আগৈলঝাড়া উপজেলায় সবচেয়ে বেশি পূজামন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এবারও আগৈলঝাড়ার ১৫৪টি পূজামন্ডপে চলছে আয়োজন।

তবে এ বছরই আগৈলঝাড়া উপজেলার অন্যতম প্রধান আকর্ষণ থাকছে একশ’ হাতের নির্মিত দুর্গতিনাশিনী দেবী দুর্গার প্রতিমা। উপজেলার বাকাল ইউনিয়নের জলিরপাড় গ্রামের বাসুদেব ওঝার বাড়ির সর্বজনীন দুর্গা মন্দিরে নির্মাণ করা হয়েছে একশ’ হাতের ব্যতিক্রমী দেবী দুর্গার প্রতিমা।উপজেলা পূজা উদযাপন কমিটির নেতারা জানান, বরিশাল বিভাগের সবচেয়ে বেশি পূজা আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হলেও একশ’ হাতের ব্যতিক্রমী দুর্গা প্রতিমা এ প্রথম নির্মাণ করা হয়েছে।

Top