বাংলাদেশে ২৮ দশমিক ৫৪ শতাংশ বেশি চা উৎপাদন হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বাংলাদেশে ২৮ দশমিক ৫৪ শতাংশ বেশি চা উৎপাদন হয়েছে।


আলোকিত বার্তা:নয়ন ইউনিটের পরিচালক ড. কে এম রফিকুল হক জানান, গত বছরের চেয়ে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত বাংলাদেশে ২৮ দশমিক ৫৪ শতাংশ বেশি চা উৎপাদন হয়েছে।আর নিকটতম অবস্থানে রয়েছে ভারত ৫ দশমিক ৭৬ শতাংশ। এ উৎপাদনের ধারা অব্যাহত থাকলে এ বছরের লক্ষ্যমাত্রা ৯০ মিলিয়ন কেজি ছাড়িয়ে যাবে বলে তার ধারণা।জানা যায়,এ বছর বাংলাদেশে চায়ের উৎপাদন বাড়লেও একই সময়ে আনুপাতিকহারে বিশ্বের অনান্য রাষ্ট্রে চায়ের উৎপাদন কমেছে। অধিক চা উৎপাদনকারী দেশ শ্রীলংকা জুলাই মাস পর্যন্ত গত বছরের তুলনায় উৎপাদন হার বেড়েছে মাত্র ০ দশমিক ৯৫ শতাংশ। অপরদিকে, কেনিয়ায় কমেছে ৮ দশমিক ৩৮ শতাংশ।

বাংলাদেশ চা সংসদ সিলেট অঞ্চলের ব্রাঞ্চ চেয়ারম্যান জি এম শিবলী বলেন, দেশের চায়ের দুই-তৃতীয়াংশ উৎপাদন হয় মৌলভীবাজার জেলার ৯২টি চা বাগানে। তবে অনুকূল আবহাওয়া না থাকাসহ নানা জটিলতায় বিগত দুই বছর ধরে চায়ের উৎপাদন হ্রাস পেয়েছিল। লক্ষ্যমাত্রাও পূরণ হয়নি। পরে সংশ্লিষ্ট চা বাগান কর্তৃপক্ষ ও চা বোর্ডের নানা পদক্ষেপের কারণে চলতি বছরে চায়ের উৎপাদন রেকর্ড পরিমাণে বাড়তে থাকে। অনুকূল আবহাওয়া বজায় থাকলে গত বছরে চায়ের উৎপাদন ৮২ দশমিক ১৩ মিলিয়ন কেজি ছাড়িয়ে এ বছর ডিসেম্বরে ৯০ মিলিয়ন কেজির লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উৎপাদন ভালো হওয়ায় খুশি চা শ্রমিকরাও। তারা জানান,তারা প্রতিদিন গড়ে ২৪ কেজি চা পাতা তোলেন।কিন্তু উৎপাদন বেড়ে যাওয়ায় তারা পাতা তুলছেন ৩৫ থেকে ৭০-৮০ কেজি পর্যন্ত। এতে তারা অতিরিক্ত আয়ের সুযোগ পাচ্ছেন।

Top