ডেঙ্গুজ্বরে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

ডেঙ্গুজ্বরে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।


পাখি আক্তার:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাধনা রানি(৪৫)নামে ডেঙ্গুজ্বরে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।রোববার(২৯ সেপ্টেম্বর)সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাধনা রানি বরগুনা জেলার বেতাগী উপজেলার জোয়ার করুনা গ্রামের বাসিন্দা বাবুল চন্দ্র হালাদারের স্ত্রী।হাসপাতালের পরিচালক ডা.বাকির হোসেন জানান,২৮ সেপ্টেম্বর ডেঙ্গুজ্বরে আক্রান্ত সাধনা রানি হাসপাতালে ভর্তি হয়।চিকিৎসকরা তার সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়েছেন।কিন্তু সকালে তিনি মারা গেছেন। যা খুবই দুঃখজনক।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চলতি বছরের ১৬ জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত ১১ জন রোগীর মৃত্যু হলো।চলতি বছরের ১৬ জুলাই থেকে এ পর্যন্ত বরিশাল শের–ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ হাজার ৫১০ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে।এরমধ্যে ২ হাজার ৪৩৭ জন চিকিৎসা নিয়েছেন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে ১২ জন এবং চিকিৎসা নিয়েছেন ১৫ জন।হাসপাতালে বর্তমানে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৭৩ জন রোগী চিকিৎসাধীন। এরমধ্যে ৪০ জন পুরুষ, ১৪ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে।

Top