গরিব,দুস্থ ও অসহায় নাগরিকদের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সিদ্ধান্ত - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

গরিব,দুস্থ ও অসহায় নাগরিকদের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সিদ্ধান্ত


পাখি আক্তার:আমরাই গড়বো আগামীর বরিশাল”প্রতিপাদ্যকে ধারণ করে নাগরিক জীবনের মানোন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।গ্রহণ করছেন নানা মহতী উদ্যোগ।ইতিমধ্যে নগরীর সিনিয়র সিটিজেনদের মাঝে ভাতা প্রদান করেছেন যা প্রশংসিত হয়েছে সর্বমহলে।গরিব,দুস্থ ও অসহায় নাগরিকদের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন,স্পিড ব্রেকার এবং মার্কিং স্থাপন করেছেন প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে।

এরই ধারাবাহিকতায় এবার নগরীর সিনিয়র ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য বিশেষ সেবা প্রদানের চালুর উদ্যোগ গ্রহণ করেছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। এই কার্যক্রমের আওতায় এসকল নাগরিকরা কর্পোরেশনের সকল সুবিধা গ্রহণ করতে পারবেন সহজেই।আগামীকাল সোমবার বেলা ১১ টায় নগর ভবনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মেয়র সাদিক। ২০০২ সালের ২৫ জুলাই বরিশাল নগরী সিটি কর্পোরেশনে রূপান্তরের পর প্রথমবারের মতো গৃহীত এই পদক্ষেপ অনেকটাই নিশ্চিত করবে নগরবাসীর জীবনমান। বিসিসি সূত্রে জানা গেছে, মেয়রের নিজ উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে গতিশীলতা আনতে নগর ভবনের নীচ তলায় চালু করা হবে হেল্প ডেস্ক।

এই হেল্প ডেস্কের মাধ্যমেই নগরীর সিনিয়র সিটিজেন ও বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকরা কর্পোরেশনের সকল সুবিধা গ্রহণ করতে পারবেন। তাৎক্ষণিক অবহিতকরণের মাধ্যমে চাহিদা অনুযায়ী স্বল্প সময়ের মধ্যে সব ধরনের নাগরিক সুযোগপ্রাপ্ত হবেন এসকল নাগরিকরা।এ বিষয়ে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি এমএম আমজাদ হোসাইন বলেন, বরিশাল নগরী সিটি কর্পোরেশনে রূপান্তরের প্রায় দুই দশক পর এই প্রথমবারের মতো মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সিনিয়র সিটিজেন ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য বিশেষ এ সেবা চালুর উদ্যোগ গ্রহণ করলেন।

এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। নাগরিক জীবন মানোন্নয়নে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র এ ধরনের চিন্তাধারা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Top