বিএনপি দলীয় তিনবারের সাবেক সংসদ সদস্য শেখ হাসিনার জন্মদিনে তাঁকে বঙ্গরত্ন উপাধি দিলেন - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

বিএনপি দলীয় তিনবারের সাবেক সংসদ সদস্য শেখ হাসিনার জন্মদিনে তাঁকে বঙ্গরত্ন উপাধি দিলেন


পাখি আক্তার:প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে তাঁকে বঙ্গরত্ন উপাধি দিলেন বানারীপাড়া-স্বরূপকাঠি আসনের বিএনপি দলীয় তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল।শনিবার সকালে তার ঢাকার সেনানিবাস এলাকার বাসভবনে তার বাবার নামে প্রতিষ্ঠিত বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুল সহ প্রভাষক,সহকারী অধ্যাপক,অধ্যাপক ও গভর্নিবডির সদস্যদের সঙ্গে মতবিনিময় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম শুভ জন্মদিনের কেক কেটে জন্মদিন উদযাপনের সময় তিনি এ মন্তব্য করেন।

এসময় মেহেরপুর ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সাবেক মন্ত্রী ও সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল বলেন,জাতির মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মেনেই সবার রাজনীতি করা উচিৎ।মহান এ নেতার জন্ম না হলে বাঙালি জাতি একটি স্বাধীন-সার্বভৌম দেশ ও লাল-সবুজ পতাকা পেতোনা।

বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন-অগ্রগতি ও সন্ত্রাস-দুর্নীতি বিরোধী দৃঢ় পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক এ উপদেষ্টা বলেন,প্রকৃতপক্ষে দেশ এখন স্বপ্নের সোনারবাংলা বির্নিমানের দ্বার প্রান্তে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বসভায় অনন্য উচ্চতায় পৌঁছে দিয়ে বাঙালি জাতিকে গৌরাবান্বিত করেছেন।একমাত্র বঙ্গরত্ন শেখ হাসিনার কাছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ও নিরাপদ। রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান প্রবীন রাজনীতিক সৈয়দ শহীদুল হক জামাল আরও বলেন পদ্মা সেতু,বরিশালে রেলসংযোগ স্থাপন,সেনানিবাস, বিশ্ববিদ্যালয় ও পায়রা সমুন্দ্র বন্দর নির্মাণ সহ গোটা দক্ষিনাঞ্চলে অভূতপূর্ব উন্নয়ন করায় এ অঞ্চলের মানুষের হৃদয়ে চিরকাল চিরজাগারুক ও ভাস্বর হয়ে বঙ্গবন্ধু কন্যা বঙ্গরত্ন শেখ হাসিনা বেঁচে থাকবনে।

Top