“তথ্যের অধিকার, সুশাষনের হাতিয়ার তথ্যই শক্তি,দূর্নীতি থেকে মুক্তি” - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

“তথ্যের অধিকার, সুশাষনের হাতিয়ার তথ্যই শক্তি,দূর্নীতি থেকে মুক্তি”


পাখি আক্তার:“তথ্যের অধিকার, সুশাষনের হাতিয়ার তথ্যই শক্তি,দূর্নীতি থেকে মুক্তি” এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে নগরীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৮সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগীতায় ও জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও (পদন্নোত্তি) পুলিশ সুপার আঃ রাকিব, সচেতন নাগরিক কমিটি জেলা সভাপতি অধ্যাপিকা(অবঃ) শাহ্ সাজেদা, দূনীতি দমন কমিশন বরিশাল উপ-পরিচালক দেবব্রত মন্ডল, বরিশাল মেট্রোপলিটন (দক্ষিণ) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আকরামুজ্জামান।

এসময় তথ্য অধিকার সম্পর্কে আলোচনা সভায় বেসরকারী উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন সংস্থার সরকারী ও বেসরকারী প্রতিনিধিরা বক্তব্য রাখেন।আলোচনা সভায় তথ্যের অধিকার সম্পর্ক বিষয়ের উপর বিভিন্ন তথ্য তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) বরিশাল এরিয়া ম্যানেজার মনিরুল ইসলাম।এরপূর্বে সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের নেতৃত্বে এক বণ্যাঢ্য র‌্যালি বেড় হয় র‌্যালিটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

Top