প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপিত হয়েছে। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপিত হয়েছে।


পাখি আক্তার:বানারীপাড়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপিত হয়েছে।এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম ইউসুফ আলী,অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন ও সহ-সভাপতি এবং চাখারের ইউপি চেয়ারম্যান খিজির সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সম্পাদক শেখ শহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা ছাত্রলীগের সম্পাদক ফোরকান আলী হাওলাদার প্রমুখ।

পরে কেক কাটা শেষে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।এরপর নেত্রীর জন্মদিন উপলক্ষে উপজেলা ও পৌর ছাত্রলীগ নেতা-কর্মীরা পৌর শহরে আনন্দ র‌্যালী বের করে। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার, সহ-সভাপতি মোমিনুল কবির মিঠুন ও অপুর্ব দত্ত অপু, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান উজ্জল, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ ও সাগর আহম্মেদ সাজু, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল,সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।

Top