সাড়ে ৩শ’বোতল রেকটিফাইড স্পিরিটসহ শহিদুল ইসলাম আটক করেছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

সাড়ে ৩শ’বোতল রেকটিফাইড স্পিরিটসহ শহিদুল ইসলাম আটক করেছে


রফিকুল ইসলাম:বরিশাল নগরে অভিযান চালিয়ে সাড়ে ৩শ’বোতল রেকটিফাইড স্পিরিটসহ শহিদুল ইসলাম খোকন(৫৯)নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা।শহিদুল ইসলাম খোকন বরিশাল নগরের কাউনিয়া থানাধীন নিউ ভাটিখানা এলাকার বাসিন্দা।পাশাপাশি নগরের স্বরোডস্থ বাকলার মেড় এলাকার ইয়াকুব ফার্মেসির সত্ত্বাধিকারী।

বুধবার(২৫ সেপ্টেম্বর)দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৮ এ তথ্য নিশ্চিত করে।এর আগে গোপন সংবাদের ভিত্তিতে স্বরোডস্থ বাকলার মেড় এলাকার ইয়াকুব ফার্মেসিতে অভিযান চালায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল।

সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আটক শহিদুল ইসলাম খোকন দীর্ঘদিন ধরে ওই ফার্মেসিতে গোপনে রেকটিফাইড স্পিরিট বিক্রি করে আসছিল। এ ঘটনায় র্যাব-৮,বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. আল-মামুন শিকদার বাদী হয়ে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

Top