শ্রমিকরা সিটি মেয়রের বাড়ির সামনে অবস্থান করে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

শ্রমিকরা সিটি মেয়রের বাড়ির সামনে অবস্থান করে।


পাখি আক্তার: ১ অক্টোবর থেকে বরিশাল নগরীতে ব্যাটারী চালিত রিকশা ও হলুদ অটো বন্ধের ঘোষণা দিয়েছে মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ।এরই প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে এক ঘন্টা সময় ধরে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাড়ির সামনে অবস্থান করে মালিক ও শ্রমিকরা।এক পর্যায়ে বৈঠক ডেকে সমাধানের আশ্বাসে ক্ষুব্ধ প্রতিবাদকারীরা স্থান ত্যাগ করে।বরিশাল নগরীতে আড়াই হাজারের বেশী ব্যাটারী চালিত অটো ও রিক্সা চলাচল করে।তবে কয়েকটি সড়কে যানজট নিরসনের জন্য পহেলা অক্টোবর থেকে ব্যাচারী টালিত রিক্সা ও অটোরিক্সা চলাচল বন্ধ ঘোষণা করা হয়।এই সিদ্ধান্তের প্রতিবাদে এরমালিক ও শ্রমিকরা সিটি মেয়রের বাড়ির সামনে অবস্থান করে।

অটো মালিক ও চালকরা জানান,তাদের মধ্যে কেউ ঋণ করে গাড়ি কিনেছেন,এই দিয়ে সংসার চলে,চলে বৃদ্ধ মা বাবার ভরনপোষণ।এই সময়ে অটোরিক্সা চলাচল বন্ধ করে দিলে তাদের না খেয়ে থাকার পাশাপাশি সন্তানদের স্কুলের লেখা-পড়া বন্ধ হয়ে যাবে। এক সময়ে বেকার জীবনের চালকরা নগরীতে অপরাধ প্রবণতা কাজে জড়িয়ে
পড়বে বলে তারা মনে করেন।

অটো মালিক-শ্রমীক চালকরা বলেন প্রশাসন জনসাধারনের দূর্ভোগ লাগবের যে অজুহাতে ইজিবাইক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কার স্বার্থে তা আমরা জানিনা।তবে এত নগরবাশীর দূর্ভোগ কমে আসবে না আরো দূর্ভোগ বাড়বে।অনেক মধ্যবিত্ব পরিবার সদস্যরা তাদের সন্তানদের নিয়ে ৫ টাকা থেকে ১০ টাকায় চলাচল করতে পারছে।এসব গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে নগরবাশী দূর্ভোগ কি তারা বুজতে পারবে কয়েকদিন গেলে।এরা আরো বলেন সারা দেশের মেট্রো শহরে ইজিবাইক চলছে উচ্চ আদালত কি শুধু বরিশালের জন্য রায় দিয়েছে?এসময় পরিস্থিতি শান্ত রাখতে উপস্থিত কোতোয়ালী মডেল থানার অফিসার ইন চার্জ মো.নূরুল ইসলাম বলেন,সিদ্ধান্ত হয়েছে বিকেলে বৈঠক করে সিদ্ধান্ত দেবেন মেয়র।

Top