প্লাকার্ড এবং চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

প্লাকার্ড এবং চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।


মো.রফিকুল ইসলাম:গ্লোবাল ক্লাইমেট উইক এর কার্যক্রম এর অংশ হিসেবে টার্মাইট সোসাইটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের এর আয়োজনে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্লাকার্ড এবং চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অর্গানাইজিং গ্রুপের অংশ হিসেবে আজ সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এক ব্যতিক্রমধর্মী প্রদর্শনীর আয়োজন করে টার্মাইট সোসাইটি বরিশাল বিশ্ববিদ্যালয়।

প্লাকার্ড এবং চিত্র প্রদর্শনী অনুষ্টানের সূচনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সুব্রত কুমার , শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ভূতত্ত্ব ও খনিবিদ‍্যা বিভাগের চেয়ারম্যান আবু জাফর মিয়া, ইউনিসেফ কর্মকর্তা জলিল আহমেদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী। উক্ত প্লাকার্ড এবং চিত্র প্রদর্শনীতে সম্পূর্ণ প্লাষ্টিক ফ্রি পাট এবং বাঁশের নানাবিধ ব্যবহার ছিলো দর্শনীয়। এই প্রদর্শনীতে পরিবেশ সম্পর্কে সচেতনতা মূলক নানা চিত্রকল্প প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে জলবায়ু পরিবর্তন রোধে একাত্মতা প্রকাশ করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রিজিওনাল চিফ দিপু হাফিজুর রহমান। টার্মাইট এর সভাপতি আরিফ জোবায়েদ এর উপস্থিতি তে দুপুর ১ টায় প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করা হয়।

Top