স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের একটি টিম ঘটনাস্থলে খোজঁখবর নিচ্ছেন। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের একটি টিম ঘটনাস্থলে খোজঁখবর নিচ্ছেন।


পাখি আক্তার:বরিশালের উজিরপুর উপজেলার দোসতিনা গ্রামে একই বাড়ির বেশ কয়েকজন সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।এমনকি হাবিবুর রহমান তালুকদার(৬০)নামে এক বৃদ্ধ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে দাবি করেছেন স্বজনরা।এ খবরে স্থানীয় স্বাস্থ্য বিভাগ নড়েচড়ে বসেছে। এরইমধ্যে জেলা সিভিল সার্জনের নেতৃত্বে একটি টিম ঘটনার খোঁজখবর নিচ্ছে। যদিও বুধবার(২৫ সেপ্টেম্বর)দিবাগত রাত পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো তথ্য দিতে পারেননি সিভিল সার্জন।

রাতে সিভিল সার্জন ডা.মনোয়ার হোসেন বলেন,উজিরপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি।তবে আমরা এখনও নিশ্চিত নই যে ডায়রিয়ার কারণেই তার মৃত্যু হয়েছে কি-না।তিনি বলেন,যিনি মৃত্যুবরণ করেছেন তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ(শেবাচিম)হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।আসলে কী কারণে তার মৃত্যু হয়েছে,তা জানতে আমি নিজে এ হাসপাতালে খোঁজখবর নিচ্ছি। প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি,২৪ সেপ্টেম্বর রাতে শেবাচিম হাসপাতালে মারা যাওয়া ওই ব্যক্তি এর আগে বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে ডায়রিয়ার চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন।পরে তাকে পাঠানো হয়েছিল শেবাচিম হাসপাতালে। এখন আমরা জানতে চাচ্ছি,কী কারণে তাকে শেবাচিমে পাঠানো হয়েছিল।আর কী কারণে মৃত্যু হয়েছে।

বর্তমানে সদর হাসপাতালে ওই এলাকার আরও চারজন ভর্তি রয়েছেন বলে জানিয়ে সিভিল সার্জন বলেন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের একটি টিম ঘটনাস্থলে খোজঁখবর নিচ্ছেন।এক কথায় বিষয়টি তদন্ত করে দেখছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আরও কিছু সময় লাগবে।এদিকে,স্থানীয় সূত্রে জানা গেছে,গত ১৯ সেপ্টেম্বর থেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন দোসতিনা গ্রামের মৃত সামছুল হক তালুকদারের স্ত্রী ঝর্ণা বেগম (৬৫), একই বাড়ির আলমগীর হোসেন তালুকদার (৬০) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) এবং রুমা বেগম (৩৮)।এছাড়া পর্যায়ক্রমে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একই বাড়ির চার বছরের শিশু নাদিয়া শেবাচিম হাসপাতালে এবং পারভীন বেগম(৩৮)ও মনির হাওলাদার(৩৫)বানারীপাড়া হাসপাতালে ভর্তি হন। আবার কয়েকজন প্রাথমিক চিকিৎসাও নিয়েছেন।তবে কী কারণে তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন,তা কেউ জানাতে পারেননি।

Top