বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোল্লা নাজমুল(২৬)নামে এক সেনা সদস্যের ‍মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোল্লা নাজমুল(২৬)নামে এক সেনা সদস্যের ‍মৃত্যু হয়েছে।


মো.মনিরুল ইসলাম মিলোন:বরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোল্লা নাজমুল(২৬)নামে এক সেনা সদস্যের ‍মৃত্যু হয়েছে। বুধবার(২৬ সেপ্টেম্বর)রাত পৌনে ৮টার দিকে বাকেরগঞ্জ উপজেলার দুধল-মৌ গোলদাড়বাড়ি এলাকার নয়ারাস্তায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মোল্লা নাজমুল নড়াইল জেলার কালিয়া উপজেলার বালারহাট এলাকার মোল্লা নজরুল ইসলামের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার উপ পরিদর্শক(এসআই)ইমাম জানান,নিহত সেনাসদস্য বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।তিনি মোটরসাইকেলে করে বাকেরগঞ্জ থেকে ক্যান্টনমেন্টে আসার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন।

Top