২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি নিরুপনের দাবি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি নিরুপনের দাবি


মো.মুরাদ হোসেন: বরিশালে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ১০ টি ব্যবসাপ্রতিষ্ঠান।এতে কোটি টাকার ওপরে ক্ষয়ক্ষতি দাবি করেছেন ব্যবসায়িরা।মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদ সম্মুখ ফকিরের হাট বাজারে এই অগ্নিকান্ড সংঘটিত হয়।স্থানীয়রা জানিয়েছে- ভোর রাতে আকস্মিক বাজারের নজরুল ইসলামের মুদি দোকানে আগুন জ্বলতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই সেই আগুন পার্শ্ববর্তী লোকমান, হাবিব, জসিম এবং জাহাঙ্গীরের মুদি দোকানে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক লক্ষ্য করে স্থানীয়রা বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীদের খবর দেয়।কিন্তু সেখান থেকে অগ্নিনিবাপক কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর আগে আগুন আরও বাজারের আরও বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. ফারুক হোসেন শিকদারের নেতৃত্বে চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু এর আগেই ১০ টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে নিতে গিয়ে আরও তিনটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এই অগ্নিকান্ডে ফায়ার সার্ভিস ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি নিরুপনের দাবি করলেও ব্যবসায়িরা এমনটা মানতে নারাজ।বরং ব্যবসায়িদের দাবি প্রতিটি প্রতিষ্ঠানে ১০ লাখ টাকার ওপরে মালামাল ছিল।সেক্ষেত্রে ক্ষতি কোটি টাকা ছাড়িয়ে যাবে।

এদিকে এই ভয়াবহ অগ্নিকান্ডের খবরটি সদর আসনের সাংসদ পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে অবহিত করা হলে তিনি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আ’লীগ নেতা অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধুকে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করার নির্দেশ দেন। এবং আগামী সপ্তাহে প্রতিমন্ত্রী বরিশালে আসলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।ঘটনাস্থল পরিদর্শন শেষে ভাইস চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন-ইউনিয়ন আওয়ামী লীগ নেতা পলাশ মৃধা,রতন মোল্লা এবং সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. আসিফ মাহামুদ হিমুসহ আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

Top