বরিশালের উজিরপুরে একই বাড়ীতে ১৮জন ডায়রিয়া রোগে আক্রান্ত - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

বরিশালের উজিরপুরে একই বাড়ীতে ১৮জন ডায়রিয়া রোগে আক্রান্ত


পাখি আক্তার:বরিশালের উজিরপুরে একই বাড়ীতে ১৮জন ডায়রিয়া রোগে আক্রান্ত।২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।উপজেলার গুঠিয়া ইউনিয়নের দোসতিনা গ্রামের হাবিবুর রহমান তালুকদার(৬০) ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টায় শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।গত ১৯ সেপ্টেম্বর ওই বাড়ীর ফজলুল হক তালুকদার রাত ২টায় শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এছাড়া ১৯ সেপ্টেম্বর থেকে একই বাড়ীর মৃত সামছুল হক তালুকদারের স্ত্রী ঝর্ণা বেগম(৬৫), আলমগীর হোসেন তালুকদার(৬০) ও তার স্ত্রী মনোয়ারা বেগম(৪৫), রুমা বেগম (৩৮) বরিশাল সদর হাসপাতালে ভর্তি হন। ৪ বছরের শিশু নাদিয়া বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পারভীন বেগম (৩৮), মনির হাওলাদার(৩৫) ডাইরিয়ায় আক্রান্ত হয়ে বানারীপাড়া হাসপাতালে ভর্তি হন। সুলতানা বেগম(৩০), হিরু তালুকদার (৫০), নাবিলা(১৮), আশা(১৪), আফিয়া (৫), সাজিন (১১), মিলন (৩০), ময়না(৫০) সহ বর্তমানে আরো কয়েকজন বাড়ীতে প্রাথমিক চিকিৎসাধীন রয়েছে।

তবে কী কারনে তাদের ডায়রিয়া হয়েছে কেহই বলতে পারছেন না। তারা সকলেই গভীর নলকূপের পানি পান করছেন এবং পুকুরে গোসল সহ থালাবাসন ধৌত করার কাজ করছেন বলে তারা জানান। উজিরপুরে স্বামীর বাড়ীতে চিকিৎসাধীন সুলতানা বেগম জানান বাবার বাড়ীতে বেড়াতে গিয়ে বাড়ীর কয়েকজন ডায়রিয়ায় আক্রান্ত হলে আমি স্বামীর বাড়ীতে চলে আসলেও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছি।স্থানীয় ইউপি চেয়ারম্যান ডা. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই এলাকার কয়েকটি বাড়ীতে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এ.কে.এম শামসউদ্দিন জানান,বিষয়টি আমি জেনেছি সম্ভবত ফুট পয়োজনিং এর কারণেই ডায়রিয়া হয়েছে। বর্তমানে একজন স্বাস্থ্য কর্মকর্তা ঘটনাস্থলে পাঠানো হয়েছে।বরিশালের সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন জানান, বিষয়টি সম্পর্কে আমাদের জানা নেই তবে আমরা দ্রুত খোঁজ খবর নিচ্ছি।

Top