তালতলীতে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময় - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

তালতলীতে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়


মল্লিক মো জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলীতে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর)বেলা ১২ ঘটিকার সময় তালতলী থানার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এবছর তালতলী থানায় ১১টি মন্ডপে শারদীয় দুর্গাৎসব অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষে পুলিশের নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো তালতলী উপজেলা পূজা মণ্ডপ গুলি।

প্রতিটি মন্ডপে পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার-ভিডিপি,সদস্যরা নিরাপত্তায় দ্বায়িত্ব পালন করবে।এছাড়া উৎসবকে আনন্দময় করে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি মন্ডপের স্বেচ্ছাসেবী কর্মীদের তৎপর থাকতে বলা হয়েছে।সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ পুলিশ সাংবাদিক উপস্থিত ছিলেন।

Top