আমি ভালো সব কাজের পাশে আছি। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আমি ভালো সব কাজের পাশে আছি।


পাখি আক্তার:দেশে চলমান মাদক,জুয়া ও দুর্নীতিবিরোধী অভিযান নিয়ে বরিশাল সিটি করপোরেশনের(বিসিসি)মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন তা সাধুবাদ পাওয়ার যোগ্য। তিনি একজন বিচক্ষণ প্রধানমন্ত্রী।তাই তিনিই পারেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে।আমরা বরিশালবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এ কাজকে সামনে এগিয়ে নিতে আমরা সার্বিক সহযোগিতা করবো।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াত আউটার স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ (বালিকা) প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, আমি আগেই বলেছি, যেকোনো ভালো কাজের পাশে আমাকে পাবেন। জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ যেকোনো ভালো কাজে আমাকে প্রয়োজন হলে বলবেন,আমি ভালো সব কাজের পাশে আছি।

এ সময় সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার এম ডি আব্দুস সালাম বলেন, খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। আর শিক্ষার পাশাপাশি খেলাধুলাই পারে মাদক-সন্ত্রাসমুক্ত একটি সমাজ গড়তে। বর্তমান প্রধানমন্ত্রীর ইচ্ছায় ক্রিকেট-ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ফলে তৃণমূল থেকে এখন খেলোয়াড় তৈরি হওয়ার কাজটিও শুরু হয়ে গেছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।উদ্বোধনী খেলায় বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বরিশাল ও ঝালকাঠি জেলা দল অংশগ্রহণ করে।এদিকে খেলার উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে আউটার স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলার শুরুতে নৃত্য ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে স্থানীয় শিল্পিরা।

Top