আমি কাজে গতিশীলতা আনার পাশাপাশি দায়িত্বশীলতা,জবাবদিহিতা নিশ্চিত করেছি। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আমি কাজে গতিশীলতা আনার পাশাপাশি দায়িত্বশীলতা,জবাবদিহিতা নিশ্চিত করেছি।


পাখি আক্তার:গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন,প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর থেকে আমি কাজে গতিশীলতা আনার পাশাপাশি দায়িত্বশীলতা,জবাবদিহিতা নিশ্চিত করেছি।দুর্নীতির সঙ্গে ন্যূনতম সখ্য থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। এককথায় আমি নিজেও অনিয়ম করবো না,বরদাস্তও করবো না।বুধবার(২৫ সেপ্টেম্বর)বেলা ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াত আউটার স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব (১৭) বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ (বালিকা) ২০১৯ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন,শেখ হাসিনার সরকার ক্রীড়াবান্ধব। সুস্থ দেহ, দুস্থ মন- এজন্য দরকার খেলাধুলার। কোমলমতিদের মাদক-জঙ্গি, সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থধারার বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভালোর পাশে থাকতে হবে। গণপূর্ত মন্ত্রী বলেন,যদি কেউ দুর্নীতি করে আর সেখানে দলে কেউ থাকে, তাকেও ছাড় দেওয়া হবে না। দুর্নীতিবিরোধী অভিযানে সবার সহায়তা করা প্রয়োজন। সরকারের চ্যালেঞ্জ সুশাসন প্রতিষ্ঠা করা। বরিশালের সব মানুষের এতে সমর্থন থাকবে এবং সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, ইভটিজিং মাদক ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।

তিনি বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী আমাকে দেওয়ার পর থেকে আমি কাজে গতিশীলতা আনার পাশাপাশি দায়িত্বশীলতা, জবাবদিহিতা নিশ্চিত করেছি। দুর্নীতির সঙ্গে ন্যূনতম সখ্য থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। এককথায় আমি নিজেও অনিয়ম করবো না, বরদাস্তও করবো না।অতিরিক্ত বিভাগীয় কমিশনার এম ডি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল রেঞ্জের ডিআইজি মো.শফিকুল ইসলাম,বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো.শাহাবুদ্দিন খান, বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

Top