বর্তমান সরকার বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

বর্তমান সরকার বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে।


পাখি আক্তার:গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন,বর্তমান সরকার বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে।এখন বিচার বিভাগই বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে।আইন মন্ত্রণালয় শুধু প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করছে।বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালত এজলাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো শেষে এ কথা বলেন তিনি।মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন,দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধ পরিকর। তারই ধারাবাহিকতায় অনেক কাজ হচ্ছে এই অঞ্চলজুড়ে। উন্নয়নের রোল মডেল করতে সরকার ব্যাপক কাজ করছে দক্ষিণাঞ্চলে।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়দুল্লাহ সাজু জানান,মন্ত্রী জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো ছাড়াও আদালত প্রাঙ্গণে নির্মাণাধীন নতুন ভবন পরিদর্শন করেন।এর আগে গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বরিশাল সিটি করপোরেশনের এ্যানেক্স ভবন পরিদর্শন করেছেন।শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সঙ্গে এ্যানেক্স ভবনে যান।

এ সময় বিসিসি মেয়র গণপূর্ত মন্ত্রীকে বিভিন্ন কক্ষ ঘুরে দেখান এবং বিসিসির কার্যক্রম সর্ম্পকে অবগত করেন।পরে এ্যানেক্স ভবনে মেয়রের কক্ষে গিয়ে মন্ত্রী শ ম রেজাউল করিম ও মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন এবং একে অপরকে মিষ্টি মুখ করান।

Top