গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারী চালিত হলুদ অটোরিক্সা ও রিক্সা নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারী চালিত হলুদ অটোরিক্সা ও রিক্সা নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।


রফিকুল ইসলাম:ব্যাটারি চালিত অটোরিক্সা (ইজিবাইক) ও রিক্সার নগরীতে পরিনত হয়েছে বরিশাল।৫৮ বর্গ কিলোমিটার নগরীর সিংহভাগ সড়ক দখল করে আছে এসব অটোরিক্সা ও রিক্সা।বরিশাল নগরীর বিভিন্ন সড়কে দিব্যি চলছে ব্যাটারী চালিত হলুদ অটোরিক্সা ও রিক্সা।আর এতে করে নগরীর জুড়েই যানজট নিরসনে হিমসিম খাচ্ছে বরিশাল মেট্রোপলিটন(ট্রাফিক)পুলিশেরসদস্যররা। এই যানজট নিরসনে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারী চালিত হলুদ অটোরিক্সা ও রিক্সা নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।বুধবার বরিশাল মেট্রোপলিটন (ট্রাফিক) পুলিশের এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বরিশাল বরিশাল মেট্রোপলিটন পুলিশের সূত্রে জানাগেছে, প্রথম ধাপে আগামী ১ অক্টোবর থেকে জিলা স্কুল মোড় থেকে জেলখানা মোড় পর্যন্ত, কাকলীর মোড় থেকে সিটি করপোরেশনের মোড় হয়ে সেটেলমেন্ট অফিস মোড় পর্যন্ত, ডাচবাংলা ব্যাংকের মোড় থেকে গির্জামহল্লা হয়ে ফলপট্টির মোড়, ভাটারখাল ক্রসিং থেকে ডিসি অফিস গেট, সিটি করপোরেশনের মোড় ও ফলপট্টির মোড় হয়ে চকের পুল পর্যন্ত উচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হলুদ ইজিবাইক চলাচল নিষিদ্ধ থাকবে।

এ নিষেধাজ্ঞা কার্যকর করার লক্ষে এরই মধ্যে বরিশাল বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নগরে মাইকিং ও প্রচার-প্রচারণা করা হচ্ছে।সার্বিক বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মোঃ খায়রুল আলম বলেন, বরিশাল মেট্রোপলিটন এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সমূহের যানজট নিরসন এবং সর্বসাধারনের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ সড়ক গঠনের লক্ষে উচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ব্যাটারিচালিত রিক্সা ও হলুদ ইজিবাই চলাচল নিষিদ্ধ করা হয়েছে।প্রথম ধাপে নগরের প্রাণকেন্দ্র ঘিরে বেশ কয়েকটি সড়কে আগামী ১ অক্টোবর থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলেও পরবর্তীতে পর্যায়ক্রমে মেট্রোপলিটন এলাকার সড়কে এ যানবাহনগুলো চলাচল নিষিদ্ধ করা হবে। আর জনগনের ভোগান্তি লাঘবে পর্যায়ক্রমে বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Top