প্রতারক সাইফুল ইসলামকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

প্রতারক সাইফুল ইসলামকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।


পাখি আক্তার:বরিশালে সেনাবাহিনীর মেজর ও ডাক্তার সেজে চাকরি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়া প্রতারক সাইফুল ইসলামকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সিঅ্যান্ডবি রোডের ঘোষবাড়ি এলাকা থেকে আটক প্রতারক সাইফুল বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বিষারকান্দি গ্রামের নুরুজ্জামান হাওলাদারের ছেলে।ছাড়াও সাইফুল নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে বাকেরগঞ্জ উপজেলার এক বিত্তবান পরিবারের মেয়েকে বিয়ে করে। যদিও সাইফুল বরিশাল নগরীর সাগরদী ইসলামী আলিম মাদরাসা থেকে দাখিল ও আলিম পাস করে।

প্রতারণার হাত থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থী ইশফাক নগরীর ঘোষবাড়ি এলাকার ডি. আর মোটরস অ্যান্ড কার ডেকোরেশনের মালিক ও রেন্ট-এ কার মালিক সমিতির নেতা দেলোয়ার হোসেনের ছেলে। ইশফাককে ওয়ারেন্ট অফিসার পদে চাকরি দেয়ার কথা বলে টাকা নেয়ার সময় ওই প্রতারককে র‌্যাব আটক করে।দেলোয়ার হোসেন জানান, প্রতারক সাইফুল বিভিন্ন সময় প্রাইভেটকারের বিভিন্ন পার্টস কেনার জন্য তার দোকানে আসতো। তার প্রাইভেটকারের সামনের গ্লাসে সাদা কাগজে বাংলাদেশ সেনাবাহিনী লেখা স্টিকার রয়েছে। সে নিজেকে সেনাবাহিনীর মেজর ডাক্তার বলে পরিচয় দেয়। পরিচয়ের সূত্র ধরে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পদে চাকরি দেয়ার সুযোগ রয়েছে বলে তাদের জানায়। এ জন্য সাইফুল চার লাখ টাকা দাবি করে।

সোমবার দুপুরে তার ছেলে ইশফাকের জীবন বৃত্তান্ত এবং চার লাখ টাকার অগ্রীম বাবদ ৫০ হাজার টাকা নিতে আসে প্রতারক সাইফুল। এ সময় তার কথাবার্তায় তাদের সন্দেহ হলে তারা তাদের এক নিকটাত্মীয় সেনাবাহিনীর মেজরকে বিষয়টি জানান। ওই মেজর বিষয়টি বরিশাল র‌্যাব-৮ কে জানান।র‌্যাব- সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই প্রতারককে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন র‌্যাব-৮ কর্মকর্তারা।

এদিকে ২০১৮ সালের ২৮ আগস্ট বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভূয়া ডাক্তার সাইফুল ইসলামকে আটক করে পুলিশে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।প্রতারক সাইফুল দূর-দূরান্ত থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সহজ সরল রোগী ও তাদের স্বজনদের ফাঁদে ফেলে টাকা আদায় করতো।শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান,আটকের আগে সাইফুল নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে ২ থেকে ৩ বছর ধরে সহজ সরল রোগী ও তাদের স্বজনদের ফাঁদে ফেলে টাকা আদায় করতো। কখনো রোগ নির্ণয়ের পরীক্ষার নামে আবার কখনো রোগী ভর্তি,কেবিন পাইয়ে দেয়া, কম খরচে অপারেশন করে দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।তার প্রতারণা থেকে রক্ষা পায়নি হাসপাতালের কর্মচারীরাও।হাসপাতালের কর্মচারী আব্দুর রশিদের ছেলেকে চাকরি দেয়ার কথা বলে ১ লাখ ৫ হাজার টাকা আত্মসাৎ করে সাইফুল। ওই ঘটনায় সাইফুলকে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

Top