তালতলী হাসপাতাল ৫০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

তালতলী হাসপাতাল ৫০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন


মল্লিক মো জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনার তালতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্দন অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সচেতন নাগরিক সমাজের উদ্দোগে সকাল ১০টায় তালতলী বাজারের সদর রোডে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তালতলী বাজার সাধারন ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জনাব আলতাফ হোসেন মাস্টারের সভাপতিত্বে মানববন্ধন বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান জনাব রেজবীউল কবির জোমাদ্দার,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুল আহসান, শিক্ষা ও মানবকল্যান বিষায়ক সম্পাদক নুর-ই আলম সুমন,উপজেলা যুবলীগের আহ্বায়ক জনাব তপু জোমাদ্দার, মো.হাবিবুর রহমান কামাল মোল্লা,তালতলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব হারুন আর-রশিদ খান,তালতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র শীল,তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রসার অধ্যক্ষ জনাব হারুন আর রশিদ,তালতলী ছোট ভাইজাড়া ছালেহির আলিম মাদ্রসার সহ-সুপাট জনাব মো.আবুল কালাম আজাদ প্রমুখ।

মানববন্ধন আরো উপস্তিত ছিলেন,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৌতিক ও সাংবাদিকবৃন্দরা।উক্ত মানববন্ধনে হাসপাতালে সব সমস্যা নিরসন করে চিকিৎসা সেবার মনোন্নয়নের দাবি জানান বক্তারা।

Top