গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামী ও শাশুড়িকে আটক - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামী ও শাশুড়িকে আটক


পাখি আক্তার:বরিশালের উজিরপুরে রিমা বেগম(২৪)নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামী ও শাশুড়িকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৮ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এরআগে সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে উজিরপুর উপজেলার শিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক দুইজন হলেন- নিহত রিমা বেগমের স্বামী উপজেলার শিবপুর এলাকার মান্নান বেপারীর ছেলে মিজান বেপারী(২৮)ও মান্নান বেপরীর স্ত্রী মোসা.আকলিমা বেগম (৫০)।

রিমা বেগমের স্বজন ও মামলার বরাত দিয়ে র‌্যাব জানায়, সাত বছর আগে মিজান বেপারীর সঙ্গে রিমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে মিজান বেপারী ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য রিমা বেগমকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। বছর দু’এক আগে মিজান বেপারী স্ত্রীর কাছে এক লাখ টাকা দাবি করলে মেয়ের সুখ শান্তির কথা চিন্তা করে সেই টাকা দেয় শশুর বাড়ির লোকজন। এরপর তাদের সংসার ভালোই চলছিলো। কিন্তু সম্প্রতি মিজান বেপারী তার পরিবারের কু-প্ররোচনায় মাছের ঘের ও মুরগির ফার্ম করার জন্য আরও ২ লাখ টাকা যৌতুক দাবি করে। কিন্তু রিমা বেগম টাকা এনে দিতে অস্বীকার করলে স্বামী ও শশুরবাড়ির লোকজন তার প্রতি নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়।

এরই ধারাবাহিকতায় গত ২১ সেপ্টেম্বর মিজান বেপারী স্ত্রী রিমা বেগমের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। এর একপর্যায়ে ২২ সেপ্টেম্বর পূর্ব পরিকল্পিতভাবে রিমাকে মারধর ও শ্বাসরোধে হত্যা করে মরদেহ বাড়ির পাশের আম গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে।এরপর এ ঘটনায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ১১(ক)/৩০ ধারায় উজিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ভিকটিমের পরিবার আসামিদের আটকে র‌্যাবের সহায়তা কামনা করলে র‌্যাব-৮ বরিশাল এর একটি বিশেষ আভিযানিক দল উপজেলার শিবপুর এলাকায় অভিযান চালিয়ে মিজান বেপারী ও মোছা. আকলিমা বেগমকে আটক করে।

Top