শিক্ষার্থীদের অভিভাবকদের ও স্কুল শিক্ষিকাদের বিভিন্ন ভাবে কু প্রস্তাব দেয়ার অভিযোগ পাওয়া গেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

শিক্ষার্থীদের অভিভাবকদের ও স্কুল শিক্ষিকাদের বিভিন্ন ভাবে কু প্রস্তাব দেয়ার অভিযোগ পাওয়া গেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে।


পাখি আক্তার:বরিশালে শিক্ষার্থীদের অভিভাবকদের ও স্কুল শিক্ষিকাদের বিভিন্ন ভাবে কু প্রস্তাব দেয়ার অভিযোগ পাওয়া গেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। নগরীর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে এমন অভিযোগের অন্ত নেই।

জানা গেছে, তার এই নারী লোভী কর্মকাণ্ডের কারনে তার প্রথম স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। তাতেও সে বদলায়নি, প্রথম স্ত্রী চলে যাওয়ার পরে তারই এক ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রীকে নিয়ে লাপাত্তা হন। তার নারী কেলেংকারী যেন স্বভাবে পরিনত হয়েছে। মোবাইল ফোনে কিংবা ফেসবুকে প্রতিনিয়ত আজেবাজে প্রস্তাব দিয়ে আসছে। গত কয়েকমাস পূর্বে বরিশাল সদর উপজেলার এক সহকারী শিক্ষিকা ছদ্মনাম (সায়লা) কে একাধিক বার ম্যাসেঞ্জারে আজেবাজে ছবি পাঠায় ও সরাসরি তাকে কু প্রস্তাব দেয়। সায়লা তাকে নিষেধ করার পরেও সে ক্ষ্যান্ত হয়নি। বরং প্রতিনিয়ত তাকে বিরক্ত করা থেকে বিরত নেই প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। শিক্ষিকা সায়লা উপায়ন্তর না পেয়ে তার স্বামীর সাথে বিষয়টি আলাপ করে।

পরে টিও অফিসে ও কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন সায়লা।এ বিষয়ে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আমার ভুল হয়েছে আর কখনো করবো না।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্তকর্মকর্তা(ওসি)নুরুল ইসলাম বলেন,প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Top