প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন।


পাখি আক্তার:বরিশালের উজিরপুরে বিয়ের দাবীতে তিন দিন ধরে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।উপজেলার জল্লা ইউনিয়নের কুড়লিয়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য উর্মিলা বাড়ৈ একমাত্র ছেলে অচিন্ত বাড়ৈ(২৫) এর সাথে বিয়ের দাবীতে একই এলাকার মৃত নির্মল বৈদ্যের বরিশাল মহিলা কলেজের অনার্স পড়ুয়া ছাত্রী সোনালী বৈদ্য(২০)গত ২১ সেপ্টেম্বর সকাল থেকে এই পর্যন্ত ওই বাড়ীতে বিয়ের দাবীতে অনশন করছে।তবে অচিন্ত বাড়ৈ পালিয়ে বেড়াচ্ছে।

অনশনরত সোনালী জানান,নবম শ্রেণি থেকে আমার সাথে অচিন্ত বাড়ৈ প্রেমের সম্পর্ক চলে।এমনকী বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যায়।বর্তমানে বিয়ের কথা বললেই তালবাহানা শুরু করে আমার কাছ থেকে দূরে চলে যায়। তাই আমি বাধ্য হয়ে বিয়ের দাবীতে অনশনের পথ বেছে নেই। এছাড়া অন্য কোন উপায় ছিলনা। তার সাথে আমার বিবাহ না হলে আমার আত্মহত্যা ছাড়া আর কোন পথ থাকবে না।

প্রেমিকের মা উর্মিলা বাড়ৈ জানান,এটা নিছক ষড়যন্ত্র আমাকে রাজনৈতিকভাবে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য একটি মহল ওই মেয়েকে আমার ঘরে উঠিয়ে দিয়েছে।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল জানান,এব্যাপারে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Top