দপ্তরী কর্তৃক ৩য় শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

দপ্তরী কর্তৃক ৩য় শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ


পাখি আক্তার:বরিশালের উজিরপুরে স্কুল দপ্তরী কর্তৃক ৩য় শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।উপজেলার জল্লা ইউনিয়নের ১৯নং কাজিসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়।
আজ সোমবার স্কুলে একত্রিত হয়ে বিচারের দাবিতে বিক্ষোভ করে স্থানীয়রা।অভিযুক্ত স্কুল দপ্তরী ওই এলাকার আঃ ফয়জর হাওলাদারের পুত্র শাহিন হাওলাদার( ৩৫)।

ওই ছাত্রীর মা পারভিন বেগম জানিয়েছেন,গত ২১ সেপ্টেম্বর স্কুল চলাকালীন সময়ে ওই ছাত্রী সহপাঠীর সাথে দুষ্টুমি করলে অভিযুক্ত দপ্তরী শাহিন তাকে লাইব্রেরীতে একা ডেকে নিয়ে মারার ছলে ছাত্রীর স্পর্শকাতর বিভিন্ন জায়গায় হাত দেয়। স্কুল ছুটির পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে তার মায়ের কাছে ঘটনা বলে দিয়ে কান্নাকাটি শুরু করে। তিনি পরের দিন স্কুলে উপস্থিত হয়ে বিষয়টি প্রধান শিক্ষকের কাছে জানিয়ে বিচার দাবি করেন।

প্রধান শিক্ষক আজ বিষয়টি মিমাংসা করে দিতে স্কুলে বসলে এলাকাবাসী একত্রিত হয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত শাহিন পালিয়ে যায়। ঘটনাটি ধামাচাপা দিতে এলাকার প্রভাবশালী একটি মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে।একাধিক এলাকাবাসী জানায়, ইতিপূর্বে শাহিন স্কুলে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটিয়েছে ও শালিস মিমাংসা করে দেয়া হয়েছে। তাই সে বারবার এমন ঘটনা ঘটাতে সাহস পায়।

এ ব্যাপারে কাজিসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হালিম ওই ছাত্রীর অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হবে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাছলিমা বেগম বলেন,ওই স্কুলের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি তবে আগামীকাল খোজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top