মামা খোকনের আস্তানায় হানা দিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

মামা খোকনের আস্তানায় হানা দিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


পাখি আক্তার:বরিশাল যুবলীগ নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ওরফে মামা খোকনের আস্তানায় হানা দিয়েছে পুলিশ। শহরের নাজিরের পুল এলাকার ‘নবজাগরণ’ ক্লাবটিতে সোমবার সকালে পুলিশ হানা দিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে। এসময় সেখান থেকে এক কেজি গাঁজা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে এই সময় রফিকুল ইসলাম মামা খোকনকে সেখানে পাওয়া যায়নি।বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বশির আহম্মেদের নেতৃত্বে একটি টিম এই অভিযান চালিয়েছেন।

বরিশাল সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ২ নম্বর প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন আওয়ামী লীগের গত ১০ বছরের শাসনামল থেকে ক্লাবটি নিয়ন্ত্রণ করে আসছিলেন। এর আগে ২০০১ সালের দিকে এই ক্লাবটি বরিশাল মহানগর বিএনপি নেতা সৈয়দ আকবর হোসেনের নিয়ন্ত্রণে ছিল।পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা আসলে ক্লাবটি নিয়ন্ত্রণ যুবলীগ নেতা মামা খোকন। এরপর থেকে সেখানে প্রতিদিন সন্ধ্যা রাত থেকে ভোর রাত পর্যন্ত জুয়া ও মাদকের আসর বসতো। ক্ষমতাসীনদের শেল্টারে ক্লাবটি পরিচালিত হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী ছিল নিশ্চুপ।

বিস্ময়কর বিষয় হচ্ছে- সাম্প্রতিকালে ১০ হাজার পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক বিক্রেতা ফেন্সি আজিম গ্রেপ্তারের পরে ক্লাবটি বন্ধ করে দেয় পুলিশ।কিন্তু সপ্তাহ না ঘুরতেই ক্ষমতার জোরে ফের ক্লাবটি করেন রফিকুল ইসলাম খোকন।বরিশাল কোতয়ালি পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্লাবটি থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ক্লাব থেকে এক কেজি গাঁজা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় একটি মামলা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।কিন্তু এই মামলায় যুবলীগ নেতা মামা খোকন আসামি হচ্ছেন কী না এমন প্রশ্নে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন- বিষয়টি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনা চলছে। তবে এই ঘটনায় যদি যুবলীগ নেতার সম্পৃক্ততা থাকে তাহলে তাকে অবশ্যই আসামি করা হবে।

Top