তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।


মো.মুরাদ হোসেন:বরিশালে মেসে বসবাসরত পলিটেকনিক কলেজের শিক্ষার্থীদের ভয় দেখিয়ে মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ছিনতাইয়ের ৫ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নগরের নতুল্লাবাদ লুৎফর রহমান সড়কে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. মোকতার হোসেনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

লিখিত বক্তব্যে পুলিশের উপ-কমিশনার বলেন, বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি এলাকার মৃধা বাড়ির সোহরাব মৃধার বাসার দ্বিতীয় তলায় ফ্লাটে ইনফ্রা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের মেকানিক্যাল পঞ্চম সেমিস্টারের ৪ জন ছাত্র বসবাস করেন। তারা রোববার রাত ৯ টার দিকে রুমে বসে লুডু খেলছিল। রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত ৩-৪ জন যুবক তাদের রুমে প্রবেশ করে এবং দরজা আটকে দেয়। পরে তাদের মারধর করে এবং ধারালো অস্ত্র (কাটার) দিয়ে ‘খুন’ জখমের হুমকি দিয়ে ও ভয় দেখিয়ে বিভিন্ন মডেলের ৫টি মোবাইল ফোন সেট ও নগদ ১ হাজার টাকা নিয়ে যায়।এর কিছুক্ষণ পর ওই শিক্ষার্থীরা বিষয়টি এয়ারপোর্ট থানা পুলিশকে বিষয়টি জানালে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় বাড়িওয়ালা সোহরাব মৃধার ছেলে মো. সালমান মৃধাকে (২১) প্রাথমিকভাবে সন্দেহ করে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

জিজ্ঞাসাবাদে সালমান মৃধার দেয়া তথ্যানুযায়ী ওই রাতেই বাসার অপর ভাড়াটিয়া ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গিলাবাদ এলাকার কার্তিক দেবনাথের ছেলে পার্থ দেবনাথ অনিক (২১) ও বরিশাল নগরের ৩০ নম্বর ওয়ার্ডের গনপাড়া এলাকার বাসিন্দা মো. হাফিজ খানের ছেলে মো. মারুফ খানকে (২২) গ্রেপ্তার করা হয়। পরে মারুফ খানের দেয়া তথ্যানুযায়ী ছাত্রদের কাছ থেকে ছিনিয়ে নেয়া ৫ টি মোবাইল ফোন সেট ও নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার আরও বলেন, অভিযোগ জানার প্রায় ৫ ঘণ্টার মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন ও মূল হোতাদের আইনের আওতায় আনা হয়েছে। তবে, এ ঘটনার সাথে আরও ২ জন সম্পৃক্ত থাকার খবর রয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।পাশাপাশি এ ঘটনায় ইনফ্রা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের মেকানিক্যাল পঞ্চম সেমিস্টারের ছাত্র মো. রেদওয়ানা বাদী হয়ে একটি ছিনতাই মামলা দায়ের করেছেন।

Top