শার্শার হাড়ি খালি থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

শার্শার হাড়ি খালি থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:যশোরের শার্শায় হাড়ি খালি আমবাগানের ভেতর থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার(২৩/০৯/১৯ইং) তারিখ সকালে শার্শার বাগআচড়া পুলিশ লাশটি উদ্ধার করে।শার্শার বাগআঁচড়া কেন্দ্রের ইনচার্জ(তদন্ত) শুকদেব রায় বলেন,নাভারন সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালি মোড়ের পশ্চিমপাশের আমবাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।

তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের পাশে একটি বোতল পাওয়া গেছে। সে আতœহত্যা করেছে না তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে পুলিশ সেটা নিশ্চিত করতে পারেনি। এসংবাদ লেখা পর্যন্ত স্থানীয়রা অজ্ঞাত বৃদ্ধের পরিচয় নিশ্চিত করতে পারেনি।লাশটি ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাবে না। সে কিভাবে মারা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।

Top