যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে হেলপার নিহত বাসের অন্তত আটজন যাত্রী আহত। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে হেলপার নিহত বাসের অন্তত আটজন যাত্রী আহত।


রফিকুল ইসলাম:বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে রেদওয়ান (১৮) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত আটজন যাত্রী।সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।রেদওয়ান গোপালগঞ্জের মোকছেদপুর এলাকার বাসিন্দা ও বরিশাল-মাওয়া রুটের বিএমএফ পরিবহনের হেলপার ছিলেন।

বরিশাল মহানগর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জাহিদ বিন আলম জানান,বিকেলে বিএমএফ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কাওড়াকান্দি থেকে নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালের উদ্দেশে যাচ্ছিল।পথে বরিশাল-ঢাকা মহাসড়কে এলে অপর একটি যানবাহনকে অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই বাসের নিচে চাপা পড়ে হেলপার রেদওয়ান নিহত হন। এসময় আহত হন বাসের অন্তত আটজন যাত্রী।এদের মধ্যে গুরুতর আহত দু’জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Top