বেনাপোল আমড়াখালী থেকে ৪ কেজি গাজা সহ আটক-২ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বেনাপোল আমড়াখালী থেকে ৪ কেজি গাজা সহ আটক-২


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর) প্রতিনিধিঃযশোরের বেনাপোল আমড়াখালী থেকে ৩ কেজি ৮শত গ্রাম গাজা সহ মমতাজ বেগম (৫৫)ও মুজিবর সরদার (৫৬)নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।রোববার(২২/০৯/১৯) ভোরে তাদেরকে আটক করা হয়।

আটককৃত মমতাজ বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামের আব্দুল গনির স্ত্রী ও মুজিবুর ভবেরবেড় গ্রামের সৈয়দ সরদারের ছেলে।বেনাপোল আমড়াখালী চেকপোষ্ট বিজিবি’র হাবিলদার আশেক আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল থেকে মাদকের চালান আমড়াখালী চেকপোষ্ট অতিক্রম করবে।এসময় বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৮শ’ গ্রাম গাজাসহ তাদেরকে আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

Top