ডিবিসি নিউজের ৪র্থ বর্ষে পর্দাপণ উপলক্ষে বরিশালে সংবাদ উৎসব ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নিয়োগ-পদোন্নতিতে সব সিটির ক্ষমতা কমল মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, তীব্র ক্ষোভ ও হুঁশিয়ারি এনসিপির ঋণের টাকায় বড় প্রকল্প ব্যাংক খাত সংস্কারে শিল্পে আজ থেকে গ্যাস বিদ্যুৎ আগের অবস্থায় সবার আগে বিদ্যুৎ-জ্বালানি,সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থমকে ঢাকা-দিল্লি সম্পর্ক,পথের কাঁটা হাসিনা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্... তফসিল ঘোষণার আগে আইন সংশোধন নিয়ে অনিশ্চয়তা এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি

ডিবিসি নিউজের ৪র্থ বর্ষে পর্দাপণ উপলক্ষে বরিশালে সংবাদ উৎসব ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


আ:রাজ্জাক হাওলাদার:একটি বাংলাদেশি উপগ্রহ ভিত্তিক ২৪ ঘণ্টা সরাসরি সম্প্রচার টেলিভিশন সংবাদ চ্যানেল ডিবিসি নিউজের ৪র্থ বর্ষে পর্দাপণ উপলক্ষে বরিশালে সংবাদ উৎসব ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে রোববার সন্ধায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিবিসির বরিশালের প্রতিনিধি অপূর্ব অপু।

অনুষ্ঠানে অতিথি হিসিবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল রেঞ্জ ডিআইজি মো: শফিকুল ইসলাম,বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বরিশাল র‌্যাব ৮ এর অধিনায়ক আতিকা ইসলাম,বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. এসএম ইকবাল,

সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ,সৈয়দ দুলাল,বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, মহানগর বিএনপির সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, জাসদের এ্যাড. আবদুল হাই মাহাবুব, গণফোরামের এ্যাড. হিরন কুমার দাস মিঠু, মৃনাল কান্তি সাহা প্রমুখ।প্রসঙ্গত, ২০১৬ সালে চ্যানেলটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এরপর থেকে শৃজনশীল সংবাদের মাধ্যমে মানুষের হৃদয় জয় করেছে ডিবিসি।

Top