এ বছর বরিশাল মহানগরে ৭৩টি ও জেলায় ৫২৯টি মন্ডপ তৈরি করা হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

এ বছর বরিশাল মহানগরে ৭৩টি ও জেলায় ৫২৯টি মন্ডপ তৈরি করা হয়েছে।


পাখি আক্তার:হাতে গোনা কয়েকদিন পরেই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।পূজার প্রস্তুতি প্রায় শেষ পর্যয়ে। এই পূজাকে ঘিরে বরিশাল নগরীর পূজা মন্ডপগুলো সাজানো হচ্ছে নানান সাজে। মন্ডপগুলোর কোথাও চলছে মাটির কাজ আবার কোথাও রংয়ের কাজ। আর যতদিন ঘনিয়ে আসছে ততই সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।বিএম কলেজের শিক্ষার্থী অনামিকা রায় বলেন, আমরা ১ বছর ধরে অপেক্ষা করছি, কখন মা আসবে। মায়ের আগমনের জন্যই এই প্রস্তুতি চলছে।

নগরীর নতুন বাজার এলাকার বাসিন্দা অঙ্কুর চৌধুরী বলেন,পূজা উপলক্ষে আমাদের প্রত্যাশা, পূজাটা যেন সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন এবং সবাইকে নিয়ে আনন্দ করতে পারি।এদিকে পূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব যেন না ছড়াতে পারে তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছে পূজা উদযাপন কমিটি।

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা অপপ্রচার চালিয়ে পূজার ক্ষতি করার চেষ্ট করা হয়। প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, তারা যেন এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। এদিকে পুলিশ বলছে পূজা নির্বিঘ্ন করতে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.মো. শাহাবুদ্দিন খান বলেন,আমাদের ৩ হাজারের বেশি পুলিশ সদস্য এবং ১১ হাজারের বেশি আনসার সদস্য নিয়োজিত থাকবেন। প্রতিবারের মতো সবগুলো মন্ডপগুলোকে পুলিশি নিরাপত্তার আওতায় নিয়ে আসব।এ বছর বরিশাল মহানগরে ৭৩টি ও জেলায় ৫২৯টি মন্ডপ তৈরি করা হয়েছে।

Top