৭ দিনের মধ্যে ব্যাটারিচালিত রিক্সা উচ্ছেদ অভিযান বন্ধ করা না হলে অনশন ধর্মঘট - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

৭ দিনের মধ্যে ব্যাটারিচালিত রিক্সা উচ্ছেদ অভিযান বন্ধ করা না হলে অনশন ধর্মঘট


পাখি আক্তার:বরিশালে আগামী ৭ দিনের মধ্যে ব্যাটারিচালিত রিক্সা উচ্ছেদ অভিযান বন্ধ করা না হলে অনশন ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে শ্রমিক-মালিকপক্ষ।শনিবার(২১ সেপ্টেম্বর)বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে আয়োজিত এক সংহতি সমাবেশে এ ঘোষণা দেয় বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন (রেজি. নম্বর খুলনা ২৩২৪) ও ব্যাটারিচালিত রিক্সা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটি। রিক্সা ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক সুশান্ত সুকুল।

বক্তারা বলেন,এক মাস ধরে বরিশাল সিটি কর্পোরেশন ও প্রশাসনের চালানো ব্যাটারিচালিত রিক্সা উচ্ছেদ অভিযানে এখন পর্যন্ত পাঁচশ’র মতো রিক্সার প্রায় ২ কোটি টাকা অর্থমূল্যের মোটর ও ব্যাটারি বাজেয়াপ্ত করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত রিক্সাশ্রমিকদের সংসার চলছে না। পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করতে পারছেন না তারা।সমাবেশ থেকে আগামী ৭ দিনের মধ্যে এ অভিযান বন্ধ করে পুনরায় ব্যাটারিচালিত রিক্সা চলাচলের অনুমতি দেওয়ার দাবি তোলা হয়। অন্যথায় অনশন ধর্মঘট পালন করা হবে বলে ঘোষণা দেন শ্রমিক নেতারা।

এতে বক্তব্য রাখেন- বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবদুর রাজ্জাক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মিজানুর রহমান সেলিম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এ কে আজাদ, গণফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক জলিলুর রহমান, বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি অধ্যাপক বীরেন রায়, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যালবার্ট রিপন বল্লভ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভংকর চক্রবর্তী, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের জেলার সভাপতি শেখ আবুল হাশেম, বাংলাদেশ হোটেল সুইটমিট রেস্তোরা শ্রমিক ইউনিয়নের জেলা সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা শাখার সাধারণ সম্পাদক রাহুল দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার অর্থ সম্পাদক নাসরিন আক্তার টুম্পা, রিক্সা ইউনিয়নের নেতা বাবুল তালুকদার, শহীদুল ইসলাম প্রমুখ।

Top