বরিশাল সিটি কর্পোরেশন একাদশ ৪-০ গোলে গৌরনদী উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ...

বরিশাল সিটি কর্পোরেশন একাদশ ৪-০ গোলে গৌরনদী উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।


পাখি আক্তার:বরিশাল জেলা পর্যায়ে চলমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ(বালক অনুর্ধ-১৭)ফুটবল টুর্নামেন্টর চ্যাম্পিয়ন বরিশাল সিটি কর্পোরেশন একাদশ।রোববার বেলা সাড়ে তিনটায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে খেলায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলা বরিশাল সিটি কর্পোরেশন একাদশ ৪-০ গোলে গৌরনদী উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শুরুর প্রথম থেকেই একের পর এক আক্রমন করে প্রতিপক্ষকে দারুন চাপে রাখে বরিশাল সিটি কর্পোরেশন একাদশ। তাদের আক্রমনের ফলে একপর্যায়ে নাস্তানুবুদ হয়ে পড়া গৌরনদী একাদশের খেলোয়াররা এলোমেলো হয়ে পড়ে। আক্রমনের পর আক্রমন শানিয়ে বরিশাল সিটি কর্পোরেশন একাদশের খেলোয়াররা গোল উৎসবে মেতে উঠে। দলের পক্ষে শংকর দুইটি এবং শরীফ ও রাব্বী একটি করে গোল করে জয়ের পাল্লা ভারী করে।

এদিকে প্রথমবারের মতো জেলা পর্যায়ের কোন টুর্নামেন্টে অংশগ্রহন করেই চ্যাম্পিয়নের গৌরব অর্জন করায় বরিশাল সিটি কর্পোরেশন একাদশের সকল খেলোয়ারদের কর্পোরেশনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। এবং বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Top